Skip to main content

Posts

Showing posts from December, 2020

আমার আর ধর্ম হলো না।

  কোরান পড়ে-ই আমি 'মুক্তধর্ম' হয়েছি !  ছোটো বেলায় মায়ের তাগিদে এবং শিক্ষকতায় 'ছেপারা' পড়তে শুরু করি, তবে তা বড়োই প্রাণহীন মনে হতো। বাংলা বইয়ের ছড়া-কবিতার মতো প্রাণবন্ত নয়। যার কোনো মানেই বুঝি না, যাতে কোনো রসবোধ নেই তা কি পড়তে ভালো লাগে ? মায়ের সাথে নামাজের আসনে 'ওঠবস' করাটার কোনো মানেই খুঁজে পেতাম না। এভাবে ওঠবস করার মধ্যে 'আল্লাহ'র খুশী হওয়ার যে কি উপাদান আছে তা বুঝতে পারতাম না। বাড়ীর পাশে দুর্গা পূজা হতো সেখানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতো, 'বাতাসা' খেতে দিতো, ভালোই লাগতো। কিন্তু মাটির প্রতিমার সামনে সবাই যখন নতজানু হয়ে প্রণাম করতো, ঠাকুর মন্ত্র পাঠ করতো তখন দুর্বোধ্য লাগতো। একখানা নামাজ শিক্ষা বই কিনে দেয়া হলো, সুরা মুখস্থ করতে হবে। বেশ পড়ার উৎসাহ নিয়ে পড়তে বসলাম। বাংলায় উচ্চারণ দেখে পড়ছি, সাথে সুরার বাংলা অর্থ। একজায়গায় চোখ আটকে গেল, 'সুরা লাহাব'। যার অর্থ এরকম যে, "আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক", ইত্যাদি ইত্যাদি। বেশ আশ্চর্য হলাম সেই কবে 'আবু লাহাব' মারা গেছে, আর এখনও বলা হয় "লাহাবের হাত দু'টো ...