Skip to main content

পীর_ও_তার_মুরিদের_আলাপ




পীর - হ্যাঁ, তোরে কইছিলাম আল্লাহই এক মাত্র রব আর কোনো মাবুদ নাই।

মুরিদ- জ্বী হুজুর এতদিন আমি আল্লাহকেই আমার মাবুদ মানছি।

পীর- জানস তো এই মহাবিশ্ব আল্লাহ শুধু কুন বইল্যা সৃষ্টি করসে?

মুরিদ- জ্বী হুজুর

পীর- জানস তো আল্লাহ মাটি দিয়া প্রথম মানুষ সৃষ্টি করসে আর আগুন দিয়া শয়তানরে সৃষ্টি করসে?

মুরিদ- জ্বী হুজুর জানি

পীর- তুই কি জানস আল্লাহ নিখুঁতভাবে এই মহাবিশ্ব চালাইতেছে, তার কুনো ভুল নাই ?

তুই জানস কি এমন কিছু হয় নাই যা আল্লাহ জানেনা, এমন কিছু হইতেসে না যা আল্লাহ জানেনা, এমন কিছু হইবনা যা আল্লাহ জানেনা?

মুরিদ- হ হুজুর তা জানি। তয় হুজুর একডা প্রশ্ন আছিল, যদি কইতে বলেন তো কই?

পীর- হাঁ, ক

মুরিদ- কাল শুনলাম আমার এক দোস্তের ক্যানছার হইছে। হুজুর তার কুনো নেশা ছিলনা। পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, সালাত, জাকাত সব করতো। তারপরও আল্লাহ তারে এই রোগ দিলো ক্যান?

পীর- তুই একটা গর্দভ, এখনও গর্দভই রয়া গেলি! তুই জানস না যে আল্লাহ আমোগো জান, মাল কবজ কইরা আমাদের পরীক্ষা লয়। যদি তুই হেই পরীক্ষায় পাশ করস তাহলে জান্নাতে তুই হুর,সূরা সব পাবি।

মুরিদ- জ্বী হুজুর। কিন্তু আল্লাহ সব জানে তাইলে পরীক্ষার ফল কি হইব তা আগে থিক্যাই আল্লাহর জানা। তাইলে আল্লাহ পরীক্ষা নেয় ক্যান?

পীর- ফাডার পো ফাডা তোর এই বুদ্ধিও নাই যে আল্লাহ আমাদের ভাল চায় তাই আমাগো পরীক্ষা নেয়। নইলে ভালো খারাপ কি ভাবে বুঝা যাবে?

মুরিদ- হুজুর সেখানেই তো ঝামেলা বাঁধছে। ভালা খারাপ কে জানতে চায়?
আল্লাহই তো জানতে চায়, তাইলে কে ভালা আর কে খারাপ তা কি আল্লাহ জানেনা? নাকি পরীক্ষা নিলে কে কি ফল করবে তা আল্লাহ জানেনা?

পীর- তুই কি নাস্তিকদের লগে উঠা বসা করস! নাস্তিকদের মতো প্রশ্ন করস ক্যান? আল্লাহ সব জানে। আমাদের উন্নতির লগে, ভালো খারাপ ঝাড়াই বাছাই করনের লাইগ্যা পরীক্ষা নেয়, বুঝছস?

মুরিদ- জ্বী হুগুর বুঝলাম আল্লাহ সব জাইনাও পরীক্ষা লয়। তয় আল্লাহ চাইলেই কাউরে ভালো কাউরে খারাপ বানাতে পারে। তয় হুজুর আমরা যা কিছু ভালো কাম করি তা কি আল্লাহই আমাদের দিয়া করায় লয়?

পীর- তোর কি মনে হয় আল্লাহ না চাইলে কিছু হয়? আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাটারও নড়নের ক্ষমতা নাই।

মুরিদ - বুঝছি হুজুর। আমাদের আকাম কুকাম গুলাও আল্লাহর ইচ্ছাতেই হয়। যত কু চিন্তা মনে আসে তা আল্লাহর ইচ্ছাতেই মনে তৈরী হয়।

পীর- তোর ঘাড়ে একটা রদ্দা বসামু! তুই কি নাস্তিক হয়া গেলি? আল্লাহ তোরে বুদ্ধি দিসে ক্যান? সেই বুদ্ধি দিয়া তোরে ভাবতে হব কোনটা ভালো আর কোনটা কুকাম।

মুরিদ- হুজুর বুঝলাম আমাদের করা ভালো কাম গুলান আল্লাহ করায়ে লয় তয় কুকাম গুলা সম্বন্ধে আল্লাহ কিছু জানেনা। আল্লাহ সব জায়গায় হাত গলায় তয় কুকাম করনের ইচ্ছাগুলা আমাদের হাতে ছাইড়া রাখসে। এই জন্যেই আল্লাহ কইসে সব ভালো কাম আমার আর সব কুকাম তোদের। আল্লাহ জাইন্যা শুইন্যা জাহান্নুম বানাইছে।

পীর-নাস্তিক! মুনাফেক! তুই একটা মুনাফেক হয়ে গেছিস! তুই এখনি দেখা কোরানে কোথায় এ কথা লিখা আছে।

মুরিদ- হুগুর আপনারাই শিখাইছেন ভাল কিছু হলে আলহামদুলিল্লাহ বলতে। সব প্রশংসাই আল্লাহর লগে। মানে তো সেই একই দাঁড়াল। সব ভালো কাম আল্লাহর দোয়ায় হয় আর কুকাম আমাদের ইচ্ছায় হয়। ডাক্তার রুগী সারালে আল্লাহর ইচ্ছায় সারে কিন্তু কোনো মাদ্রাসার হুগুর পুলাপানের লগে কুকাম করলে তখন আল্লাহর কোন দায় নাই!

পীর- হালার পুত! মুনাফেক! তোর খবর আছে! তুই তোর রিজিক দাতারে খারাপ বলস! যে হেই মহাবিশ্ব সৃষ্টি কইরাসে তারে তুই খারাপ কস!তুই পরীক্ষার মানে বুঝস না! আল্লাহ তোর বিচার হাশরের মাঠে করবো! তোর জাহান্নুমের ভয় নাই!

মুরিদ- রাগেন ক্যান হুগুর? আমার মা বাপরে কহনো দেহিনাই কইতে- এহন তোকে কম খেতে দিব, যদি তাও আমাদের ভালবাসস তহন বড় হলে বেশী খাবার, ভালো খাবার খেতে দিব! তারা নিজেরা না খাইয়া নিজের ভাগ আমারে খাওয়াইতো।

আল্লাহ যদি মা বাপেরও উপরে হয় তাইলে আমাদের কষ্টে তার কষ্ট হয়না ক্যান? সে চাইলেই যদি আমরা ভালো থাকি তাইলে সে মা বাপের মতো সব সময় ভালো চায়না ক্যান?

মানুষের দুঃখ কষ্ট দেইখ্যা বলে পরীক্ষা আর ছবি আঁকায় গোঁসা কইরা দ্যায় কঠিন শাস্তির গজব ! এ ক্যামন আল্লাহ যার কাজ শয়তানি করা?

আপনার কথা শুইন্যা লাগে আল্লাহ সব জাইন্যা বুইঝ্যা আমাদের ক্যানছার দিয়া, বন্যায় সব ভাসায়া দিয়া, বাড়ি জ্বালায় দিয়া, ধর্ষণ করায়া, কাজ কাইড়া পরীক্ষা নিয়া মরার পর জান্নাতে গিয়া ভালো খাবার আর হুর দিব! এই আমি কাজ কইরতে না পারলে আমার ছোট ছোট পুলা গুলান না খাইয়া থাকব। তাদের কি কমু যে জান্নাতে গিয়া ভাত খাস, এহন আল্লাহ পরীক্ষা নিতাসে তাই ভাত নাই?

কোনো মানুষ এই কাম গুলানই যদি অন্য কারোর সঙ্গে করে আমরা তাদের অমানুষ কই। মানে এগুলান মানুষের করা উচিৎ নয়। হুগুর খারাপ মনে কইরেন না, এহন যদি আপনার মুখে কইষা দুই খান লাত্থি মাইরা কাল আমার বাসায় দাওত দি তাইলে কি খুশী মনে আসবেন?

এই সব আউল ফাউল ফাইজলামি অনেক শুনছি। রিজিকের কথা যহন কইলেন তাহলে এহন উঠি। আল্লাহ রিজিক দিক বা না দিক জোগাড় আমারেই করতে হব। রিজিক হাইট্যা আসেনা, ক্ষ্যাতে লাঙল ঠেললে তবে রিজিক জুটব। আপনি যেমন রিজিকের লগে মুরিদ খোঁজেন তেমন আমারেও কাজ কইরা রিজিক জুটাতে হয়। আপনি আপনার রিজিক খোঁজেন, আমি আমার। সালাম হুগুর।

হুগুর ফ্যালফ্যালয়ে চলে যাওয়া মুরিদরে দেইখ্যা ভাবল আর একখান গেলো! আরো মুরিদ চাই! আরো মুরিদ! দিন দিন মুরিদ কমে ক্যান? কই গেলো সব মুরিদগুলান!

********

পীর আর তার মুরিদের আলাপে আফনারা নিজেদের জড়ায়েন না। তারা নিজের রিজিক জোগাড়ে ব্যাস্ত। আফনে আফনার খোঁজেন নইলে মুড়ি খান।

Soumen Sinha

Comments